www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বুড়ো ভাম

টাকার জোরে বউ ছেড়েছি
করছি নতুন বিয়ে,
বরযাত্রী যাচ্ছি ছেলে মেয়ে
সঙ্গে নিয়ে।

পুরান জিনিস আমি আবার
লাইক করি কম,
নিত্য নতুন ছোয়া পেতে
করছি পরিশ্রম।

নতুন বউয়ের ছোট বোনের
তাক লাগানো রুপ,
হাসি ঠাট্টা যতই করি
শালী আমার চুপ।

চুপ থাকো আর যাই করো
নেক্সট টার্গেট তুমি,
দরকার হলে লিখে দেবো
বিঘে পাঁচেক জমি।

ধন সম্পদ সবি আছে
কিছুর অভাব নাই,
বয়সটা যে শেষের পথে
ভাবছি কোথায় পাই?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast