www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বলা আছে থানাতে

করবি না শব্দ,
করে দেবো স্তব্ধ।
দিয়ে দে যা চাই,
জলদি সময় নাই।

চাই শুধু চাই দেহ,
চুপ জানবেনা কেহ।
মেরে দেবো গলা টিপে,
তৃষ্ণায় আছি ক্ষেপে।

কিসে এতো দ্বিধা তোর?
কেটে দে নেশার ঘোর।
চুপ চুপ চুপ থাক,
মন প্রাণ ভরে যাক।

করিস নে চিৎকার,
কে করবে উদ্ধার?
এটা আমার এলাকা,
রাজি হয়ে যা বোকা।

নিতে গিয়ে জোর করে,
মেয়েটা যে গেল মরে!
আরে মামা ভয় নেই,
বলা আছে থানাতেই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৭/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast