www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বহুচারিণী

কখন আসে কার আবেদন
কার সাথে কোন রাত্রি যাপন,
হাসি মুখে কষ্ট চেপে
কখন কাকে করে আপন!

প্রাণের নাকি দেহের ক্ষুধায়
আপন ছেড়ে পরকে শুধায়?
ব্যর্থতাকে পুঁজি করে
সার্থকতার নিশান কোথায়?

প্রাণের দাবী বিপর্যস্ত
কিসের দায়ে অপদস্থ?
উজাড় করে মুক্তি চেয়ে
নিঃস্ব ঘরে রিক্ত হস্ত!

সুখ হয়েছে অচিন পাখী
ইচ্ছে তাঁরে বেধে রাখি,
দেহ দিয়ে সত্ত্বা দিয়ে
অবশেষে শুধুই ফাঁকি!

পরম শান্তির নিবেদনে
মাতম নেশার আবেদনে,
সব হারিয়ে একা পথে
ভীড়ের মাঝে নির্বাসনে!

বলতে শুনি কথার কথা
কবে হবে সেই মমতা?
দেহ আত্মা বিলিয়ে দিয়ে
খুঁজে পাবে সার্থকতা?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast