www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিদায়

অভিশাপ দিওনা আমাকে,
ক্ষমা করতে বলবনা।
অনুভুতির দুয়ার খুলে,
ভেবো আমাকে একান্তে।
হঠাৎ একদিন মুছে ফেলো,
জমে থাকা সব স্মৃতি।
পূর্ণিমা মেখো গায়ে,
নীরবে একাকী হাসিমুখে।
যন্ত্রনা পোহানোর
দিনগুলো নেই আর।
বিরক্তির কালোছাপ
ফোটে যদি নয়নে,
চুলগুলো মেলে দিও
বসন্তে জানালায়।
স্বস্তির মৃদু হাওয়া
কভু যদি নাই বয়,
অভিশাপ দিওনা
তবু তুমি এ আমায়।
কারো বুকে মাথা গুজে
খুঁজে নিও মুক্তি,
জীবনের সাথে তুমি
করে করে নিও চুক্তি।
সুখে ভরা স্মৃতিগুলি
এ্যালবামে পড়ে থাক,
ভূল যেন বুঝনা
ভুলে যেও সব রাগ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast