www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি ধর্মের রক্ষক

না, নেই।
চলন্ত যানবাহনে
ছাত্রীকে গণধর্ষণ নিয়ে
আমার একেবারেই মাথাব্যাথা নেই।

নাবালিকা
নিষ্পাপ শিশুকে
শেয়াল শকুনের মত রক্তাক্ত করে
রেল লাইনের পাশে ফেলে রেখেছে, তাতে আমার কি?

কিন্তু যখন,
ওরা গবাদি পশুর মাংস
নিষেধ করার পরও রান্না করে খায়
সত্যি বলছি তখন আমার মাথায় রক্ত উঠে যায়।

আমি তখন
আর স্থির থাকতে পারি না।
ঠিক তখনই আমি মানুষ মারি নৃশংস ভাবে।
দিনে দুপুরে জন সম্মুখে ইচ্ছামতো প্রাণ ভরে পিটিয়ে।

হা! হা! আইন?
আমার লোমও ছিড়তে পারেনা।
আমি দম্পভরে চলি, মন যা চায় করি।
প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বলি, আমি ধর্মের রক্ষক।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৩/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast