www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সর্বহারা

আমার জীবন বালুচর,
ছোট হবে মরু-থর।
বেঁধেছিনু কষ্টে ঘর,
তবু সবাই করলো পর।
দেখেছিনু স্বপ্ন রঙ্গীন,
আজ আমি সঙ্গী বিহীন।
জগৎটা আজ করল ছল,
পেলাম না যে গুণের ফল।

পর্বত সম দুঃখের মাত্রা,
কবে হবে মরণযাত্রা?
আজ আমি চোখের বালি,
ব্যাঙ্কে যে একাউন্ট খালি।
আগুনের ফুলকি জ্বলে,
দহনে মোর আত্মা গলে।
দুনিয়াটা ভবের খেলা,
অন্তরে মোর শুধু জ্বালা।

হৃদয়ের অন্তরালে দেখেছিনু আপন করে,
সবারে রাখবো সাথে আমারই সুখসাগরে।
আজ সবাই গেল ভেগে,
যখন আমি ভুগছি রোগে।
গগন সম শুণ্য আমি ধনে আর জনে,
হুঁকরে-ধুকরে কাঁদি শুধু গোপনে গোপনে।
এজগতে ভাঙ্গা কলস কভু নাহি ভরে,
দু-নয়নে অশ্রু মোর অ্যাসিড হয়ে ঝরে।

দুঃখ-বাণে জর্জরিত মোর দেহ খানা,
সবাই মিলে কষ্ট দাও করবো না মানা।
বেদনায় ব্যথিত আমি আসমান সমান,
এটাই কি ছিলো মোর বিধির-বিধান।
আমার উপহার বিদ্যুতের ছলকানি,
আর পেয়েছি আগুনের ফুলদানি।
এক দিন সব ছিলো আমি ছিলাম ধনি,
আজ সব হারিয়ে মণি হারা ফণী।

.................. * ...............
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Tanju H ০২/১০/২০১৭
    অপূর্ব।।
  • বিরহের দুঃখগাঁথা ।
    হলো সুন্দর কবিতা ।
  • সুন্দর,
  • আজাদ আলী ০২/১০/২০১৭
    ধন্যবাদ।
  • সুন্দর
 
Quantcast