অথচ।। ডাঃঅলোক সরকার
অথচ,
অনাদিকাল আমাদের ভয়ানক ব্যস্ততা তবু
এক একটি নিঃসঙ্গ চিলের ঠোঁটে
খুঁজে ফেরে সপ্তপদী সুখের শিকার।
অভিনয়টা ঠিক যাচ্ছে না ধরা
সময়ের সাথে বাড়ছে ব্যস্ততা
ভুলছিনা কিছু, তবুও
বাড়ছে কেবল বিষণ্ণতা।
কোথাও না কোথাও টুকরো টুকরো
সব স্মৃতির হিসেব দিতে হয়
স্মৃতি খুব বেহায়া স্বভাবের হয়
কিছুতেই পিছু ছাড়ে না।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।