রক্তিম — পৃষ্ঠা ৫

@asit · যোগদান · 86 পোস্টসমূহ

পোস্টসমূহ

RSS
  • মুক্তি

    রক্তিম · কবিতা · · 748 ভিউ · 4 মন্তব্য

    পিঞ্জরেতে পাখী আজ করছে ডাকাডাকি আকাশ তারে ডাকে শন শন বাতাস ডাকে সবুজ পাতা ডাকে.... সেই পাখিটা পিঞ্জরেতে কেমন করে থাকে?… বিস্তারিত

  • জন্মভূমি

    রক্তিম · কবিতা · · 716 ভিউ · 6 মন্তব্য

    কত যে রক্তে রাঙ্গামাটি নিজভূমে আজ পরবাসী মায়ের কোল শুন্য থাকে হারালো কেন চাঁদ ফুল হাসি ? কত যে খিদে আগুন জিভে নেভেনা আগুন চোখের জলে নরকের দ্বার কে দিল খুলে ফুটবেনা কলি এই ধরাতলে ।… বিস্তারিত

  • জবাব চাই

    রক্তিম · কবিতা · · 857 ভিউ · 4 মন্তব্য

    একটাইতো সওয়াল ছিল কঠিন কিছু নয় জবাব তোমায় দিতেই হবে শুনুন মহাশয় । সরস্বতীর অঙ্গনেতে রাজপেযাদা মধ্যরাতে আসবে কেন আসবে কেন জবাব চাই জবাব চাই ।… বিস্তারিত

  • আমি ও আর চাতক

    রক্তিম · কবিতা · · 712 ভিউ · 4 মন্তব্য

    জল চায় জল চায় করে ওমন কাতর সুরে কে ডাকে ওটা চাতকের ডাক... ওর কি ভীষণ তৃষ্ণা ভীষণ ওকি বৃষ্টির জলে তৃষ্ণা মিটাবে? আরোতো কত জল আছে, শুধু বৃষ্টির জল কেন?… বিস্তারিত

  • সম্পর্ক

    রক্তিম · কবিতা · · 682 ভিউ · 10 মন্তব্য

    একটু ঘিরে রাখো হাতটি হাতে রাখো দিন ফুরালে আমার তৃষ্ণা মিটিয়ে যেও। একটা শিশু একদিনেতে হয়না পরিনত আগাছা যদি জন্মে থাকে একটু সরিয়ে দিও।… বিস্তারিত

  • কেমন আছ

    রক্তিম · কবিতা · · 701 ভিউ · 11 মন্তব্য

    হাসি মুখে হাত বাড়িয়ে আরতো বলবেনা ভালো আছি চেনা পথে কুশল নিতে আর দাড়িয়ে পড়বেনা কেমন আছ ?… বিস্তারিত

  • হাতটা ধর

    রক্তিম · কবিতা · · 782 ভিউ · 10 মন্তব্য

    হটাত কেন জানি মনে হল তুমি ঠিক মাথার কাছে এলোমেলো চুলে খুব পরিচিত চেনা মানুষের পরশ সমুদ্রের ঢেউ যেমন গর্জন করে বার বার তীরে ঝাঁপিয়ে পড়ে বুকের মধ্যে তেমন উথাল পাথাল, আমার চোখ বুঁজে এল ।… বিস্তারিত

  • স্বাধীনতা

    রক্তিম · অভিজ্ঞতা · · 850 ভিউ · 4 মন্তব্য

    বাবা : সোনা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ........আজ তুমি পতাকা তুলবে । মেয়ে : না ......না ......ভাল লাগছে না........আর একটু ঘুমোব..হু হু হু বা : উহু এমন করেনা । আজ স্বাধীনতা দিবস...এটুকু তো করতে হবে । মে : কেন… বিস্তারিত

  • আমি মা

    রক্তিম · সমসাময়িক · · 875 ভিউ · 14 মন্তব্য

    মা:- হ্যালো হ্যালো কে? সমুদ্র :- মা মা আমি তোমার বাবু মানে সমুদ্র । মা:- (কান্না কান্না) বাবু কত দিন পর ফোন করলি বলত ? আমার বুঝি মন কেমন করেনা। সবসময় মনে হ্য় এই বুঝি তোর ফোন এল । ফোন আর আসেনা । সমুদ্র… বিস্তারিত

  • রঙ্গোলী

    রক্তিম · কবিতা · · 861 ভিউ · 14 মন্তব্য

    তোর জন্যে রং রেখেছি অপরাজিতার পাঁপড়িতে তোর জন্যে রং রেখেছি নীল আকাশে রামধনুতে । তোর জন্যে রং রেখেছি পলাশ ফোটা জঙ্গলে তোর জন্যে রং রেখেছি শিশির ধোয়া পদ্ম ফুলে ।… বিস্তারিত

  • গান তুমি হও

    রক্তিম · কবিতা · · 716 ভিউ · 9 মন্তব্য

    গান তুমি হও ঝড়ের রাতে পথ দেখানো আলো গান তুমি আজ সাথীর বুকে প্রানের প্রদীপ জ্বালো । গান তুমি আজ ঝাপসা চোখে হারিয়ে যাওয়া দৃষ্টি, গান তুমি আজ মরা গাঙে অঝোর ধারার বৃষ্টি ।।… বিস্তারিত

  • স্বাতী

    রক্তিম · কবিতা · · 759 ভিউ · 6 মন্তব্য

    শেষ দিনে ও তো বলেছিলে থাকবে, পূজোর সপ্তমীতে সবাই মিলে তখন অনেক হাসি অনেক গান গল্প হবে । শরীরে অত জ্বালা নিয়ে ও হেসে বলেছিলে – “ভালো আছ” ?… বিস্তারিত

  • বাংলা আমার

    রক্তিম · কবিতা · · 839 ভিউ · 14 মন্তব্য

    বাংলা আমার পথের পাঁচালি বাংলায় কথা বলি বাংলা আমার পাল তোলা নাও বাংলায় পথ চলি/ বাংলা আমার ফুল কুড়ানো ভোরের শেফালিকা বাংলা আমার হিমের রাতে জ্বালায় দীপালিকা/… বিস্তারিত

  • আমা হতে জন্ম

    রক্তিম · কবিতা · · 860 ভিউ · 10 মন্তব্য

    আমা হতে জন্ম হে পুরুষ ........... আমাকেই যুগে যুগে অপমান করেছ আমার পীযুষ ধারায় পুষ্ট হয়েছ আমিই বার বার পৌরুষের শিকার… বিস্তারিত

  • আকাশের ঠিকানা

    রক্তিম · কবিতা · · 821 ভিউ · 11 মন্তব্য

    সেই একা এক সূর্য সেই একা এক চাঁদ নির্জন এক দ্বীপে আমার একা একা থাকা/ একরাশ তারাদের ভিড়ে, তবু খুঁজে ফিরি পরিচিত মুখের ছবি যা আছে এ মনেতে আঁকা/… বিস্তারিত