www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেরিওয়ালী

ফিনফিনে পাতলা রেশমী কাপড় জড়ানো-
অতঃপর উগ্রসুগন্ধি মেখে,
মুখাবয়বে কৄত্রিম হাসি ছড়িয়ে,
খদ্দের খোঁজে তন্বী তরুনীটি।
যৌবনবতী নিতম্ব দুলিয়ে-
আলো আধারিতে হাটে ফেরিওয়ালী,
কালো ত্বক ঢেকে যায়-
দু'পয়সার মেকাপ পাউডারে।
থলথলে সিথিল বক্ষকে উন্নত রাখার দায়ে,
বুকে আঁটে চাপা বন্ধনী।
ব্যথার ত্রিভুজ যন্ত্রনা নিয়ে,
অর্থের কাছে মেলে ধরে রহস্যময় শরীর।
লালসায় ভিজিয়ে,
রতিতৃপ্তির ঢেকুর তুলে,
হারিয়ে যায় পথের পুরুষ।
রাখেনা ফেরিওয়ালীর মনের খবর!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৩/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast