একটু আলোড়ন তুমি দিবে কখন?
কখন যে তুমি জাগ্রত হবে, দেয়ালে লেখা প্রশ্ন—
তোমার ক্ষোভে—স্লোগান জন্ম নিবে!
ক্যামেরায় বন্দি প্রতিবাদ, ফাইলে বন্দি অভিযোগ,
শহরের বুকে যত পোস্টার, ইতিহাস এখন স্ক্রিনশট!
জন্ম হয়েও আজ তুমি—তোমার রাষ্ট্রের নাগরিক নও,
দায়িত্ব আর অধিকার; তোমাদের আর এক নয়।
অদৃশ্য সংবিধান, দেশের সীমানা বিলুপ্ত,
ভোটের মূল্য শত, জীবনের মূল্য আর হয়েছে কত?
কণ্ঠে লেগেছে তালা, চোখে লেগেছে পাহারা,
কোন অধিকারে সকল রাষ্ট্র— আজ এত আত্মহারা?
মহামানব শ্লোক ১৬

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।