www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবন দাবা

প্রতিদিন আড্ডায় দিন গুলো কেটে যায়
হয়না জীবন নিয়ে ভাবা
আজকের এই দিন রবেনা তো চিরদিন
মাত হবে জীবনের দাবা
তাই কররে চিন্তা মন সামনে যে দিনটা

হয়না কখনো ভাবা বৃদ্ধ হয়েছে বাবা
ধরতে হবে সংসারের হাল
যতই করিনা হেলা যাচ্ছে ডুবে বেলা
আমিও বৃদ্ধ হয়ে যাব কাল
আর নেই কোন সংশয়, যেতে হবে নিশ্চয়
বাজলে সময়ের ঘন্টা
তাই কররে চিন্তা মন সামনে যে দিনটা

এভাবে হয়নী দেখা পৃথীবিতে আমি একা
আমি ও চলে যাব কাল
যতই করনা লিলা সাঙ্গ হবে খেলা
রবেনা এভাবে বহাল
পাবেনাকো নিস্তার, যেতে হবে সব্বার
আসলে তাহার ঐ ডাকটা
তাই কররে চিন্তা মন সামনে যে দিনটা
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast