www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আয় কে যাবি বন্ধু

কাব্য কথার মত
আঁকলে ছবি হতো
আয় কে যাবি বন্ধু
তোরা আমার গায়েতে
পাঙ্গাশী নদীর জল
ছল ছল চড়বি নাইতে

শ্যামল ছায়া
মায়ায় ঘেরা
আমারই গ্রাম
আবুরী, আবুরী,
আবুরী যার নাম

সজিবতায় প্রাণ ফিরে পায়
আশার আলো জাগে
আলো ছাঁয়ার লুকোচুরী
বড়ই ভাল লাগে

মেঘ মেদুরের বাদ্য দিয়ে
আমায় গ্রহণ করে
আদর পরশ বুলিয়ে দিতে
হঠাৎ বৃষ্টি ঝরে

সবুজ পাটি দেয় বিছে
মনের উঠোন পাতে
পবণ পড়ান দেয় জুড়িয়ে
সন্ধ্যা কিবা রাতে
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৩/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast