www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কি পেলে পৃথিবীতে

যদি কেউ মোরে প্রশ্ন করে
কি পেলে পৃথিবীতে
বলবো আমি নিতে আসিনি
এসেছি শুধুই দিতে।
সৃষ্টির সেরা জীব যে মোরা
এসেছি ভবের তরে
আপনারে মন আপনি বিলাও
আছে যা উজাড় করে।
মরেও মানুষ হয় সে অমর
বেঁচে রয় সব প্রাণে
ধনেও নয় মানেও নয়
আপন র্কম গুনে।
জন্ম নিলাম ধরায়ে এলাম
এইতো পরম পাওয়া
নুতন কি আর থাকতে পারে
বলনা বন্ধু চাওয়া।
দিকে দিকে সব জ্বালাও আলো
আপন প্রদীপ হতে
নোঙর ছাড়ো যাত্রা করো
মহা-মানবের পথে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast