www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চেতনায় একুশ

ফেব্রুয়ারী মাস এলোরে
আবার বছর ঘুরে
স্বাজ স্বাজ রব উঠেছে
শহর নগর জুড়ে
ভাষার জন্য রক্ত দিল,
জীবন দিল যারা
চির জাগ্রত স্মৃতি তাদের,
চির অম্লান তারা
শ্রদ্ধা ভরে স্বরণ করি,
জানাই হাজার প্রণাম
একুশ যেন বাংলা জাতীর
চেতনার নাম
বাংলা ভাষায় মা বলিলে
লাগে এমন সুখ
এক নিমিষেই কেমন যেন
ভরে উঠে বুক
সেই চেতনার সূত্র ধরে
ত্যাগের পথে চলা
প্রাণ খুলে তাই হয়-রে এখন
বাংলায় কথা বলা
বায়ান্নর পথ ধরে সেই
একাত্তরে আসা
সব চেতনার মুলে সে যে,
বাংলা মোদের ভাষা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast