www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৈশাখ

বৈশাখ এখন উৎসবে ঠিক
যাচ্ছে ভিন্ন ধাচে
হচ্ছে পালন দেশজুড়ে খুব
ছেলে-বুড়ো নাচে!
কালবোশেখী পাল্টে নিয়ম
উল্টো ছুটে রেগে
দমকা হাওয়ার ভয়ে চাষি
থাকেন সদা জেগে!
জমছে মেলা পাড়ায় পাড়ায়
ঢোল বাজে আর ঢাক
গানের সুরে প্রার্থনা হয়, পাপ
তাপ, জলে ধুয়ে যাক!
বাঙালিয়ানা জেগে উঠে এই
বোশেখ এলেই দেশে
সার্বজনীন উৎসব মুখরতায়
আনন্দের পরিবেশে!
বৈশাখ এলেই উচ্ছ্বাসে বাজে
তুমুল জোরে ঢাক
গানের সুরে আমরা ডাকি হে
এসো হে বৈশাখ!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৪/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast