সে বলে, ভালোবাসে— তবু আগলে রাখার সেই ইচ্ছে আর দেখি না।
সে আমাকে ভুলতেও দেয় না, আবার আগের মতো মনেও রাখে না।
একসময় আমার একটি মেসেজের জন্য যে অস্থিরতা ছিল, আজ তা নেই। তবু আমি চুপ থাকলে, অভিযোগ ঠিকই জমে ওঠে।
না পুরোপুরি কাছে টানে, না দূরে সরে যেতে দেয়।
তাহলে বলো— এটা কি সত্যিই ভালোবাসা, নাকি কেমন এক অভ্যাস... যেখানে মানুষ ছেড়ে যেতে পারে না, আবার ধরে রাখার জন্যও একটুও লড়ে না...? 🤍
ভালোবাসা, নাকি অভ্যাস?

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।