www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সত্যি নিয়ে জাগছি

মুক্ত আকাশ ব্যাথায় আজি থমকে আছে
পেট পুজারী ভণ্ডরা যায় রাজার কাছে
স্বাধীন জাতী পরাধীনতার দুঃখে কাঁদে
কাঁপছে আবার জালিম রাজার অগ্নিনাদে
এসব থেকে মুক্তি পেতে জাগরে সবে
ওদের প্রাসাদ ভাঙতে আজি জাগতে হবে।

জাগতে হবে ছাড়তে হবে সব গোলামী
বিদ্রোহী এক কলম সেনা জাগছি আমি
যেথায় দেখি রক্তচোষা নেতার তালি
সেথায় আমি জাহান্নামের অগ্নি জ্বালি
দৃষ্টি আমার খুব কাছে নয় অনেক দূরে
অগ্নিবীণা বাজাই তাই আজ ভয়াল সুরে।

অত্যাচারীর রক্ত চক্ষু যতোই দেখি
ততোই আমি গর্জে উঠে কাব্য লেখি
হোক সে রাজা আমি কারোই পা ধরিনা
জেল কারাগার কোন কিছুই ভয় করিনা
মিথ্যে সকল দাফন করে সত্য বলি
মৃত্যুকে আজ সঙ্গে নিয়েই সামনে চলি।

কান পেতে শোন অগ্নিবীণা কোথায় বাঁজে
বিদ্রোহী সেই নজরুল আজ আমার মাঝে
তাই অন্যায়-জুলুমবাজী সইবোনা আর
অত্যাচারীর ভাঙবো প্রাসাদ নেই কোন ছাড়
মিথ্যাকে আজ কবর দেবো, কোথায় তোরা?
সত্য নিয়ে জাগছি আমি, নিশান উড়া।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast