www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয় কাঁদে

রোজ সকালে ঘুম ভাঙতেই আমি একা
ছাদে যেতাম পাবো বলে তোমার দেখা
আসতে তুমি ভোরের স্নিগ্ধ বাতাস খেতে
তোমায় দেখে থাকতাম আমি নন্দে মেতে।

কখনো বা বাজার থেকে গোলাপ এনে
তোমার মনের গোপন কথা একটু জেনে
কল্পনাতেই তোমার দিকে গোলাপ ধরে
বলতাম আমি 'নাওনা আমায় আপন করে'

একটু হেসে গোলাপ ফুলটি নিতে তুমি
তখন যেন কাঁপতো আমার জগৎ-ভুমি
গোলাপ দিতে লাগতো ছোঁয়া তোমার হাতে
ভাবনা সকল ভাঙতো যেন সাথে সাথে।

দুপুর-বিকেল-সন্ধ্যা বেলা ছাদের পরে
থাকতাম আমি তোমায় একটু দেখার তরে
আসতে তুমি হাসতে আবার শ্রেষ্ঠ হাসি
সে হাসিটাই বলতো, 'তোমায় ভালবাসি'

আজ বহুদিন পেরিয়ে গেছে কোথায় তুমি
নেই তুমি তাই শূন্য আমার হৃদয়-ভুমি
অতীত সকল উঠছে মেতে উপহাসে
উদাস হয়ে বসে থাকি তোমার আশে।

কোন সে ঝড়ে কোথায় গেলে নাইবা জানি
শুকিয়ে গেছে আমার প্রিয় গোলাপখানি
কত সকাল কত বিকাল পেরিয়ে গেলো
এই দু'আঁখি তোমার দেখা আর না পেলো।

রোজ সকালে আজো তোমায় দেখার তরে
শুকনো গোলাপ নিয়ে আসি ছাদের পরে
কোথায় তুমি আর দেখিনা তোমায় ছাদে
তোমার জন্য তাইতো আমার হৃদয় কাঁদে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast