www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাছে নিও

একলা পথে হাটছি আমি
কে যেন কয় দুচোখ মেলো
বিকেল বেলার মধুর হাওয়া
হঠাৎ যেন থেমে গেলো।

কি হারানোর ব্যাথায় যেন
উঠলো কেঁপে হৃদয়-ভুমি
কে যেন ফের বললো এসে
নীরব স্বরে কাঁদছো তুমি।

একলা বসে কাঁদলে তুমি
কিসের ব্যাথায় কেউ না জানে
তোমার চোখের একফোটা জল
আমার মনে আঘাত হানে।

আমায় তুমি ভুল বুঝেছ
নয়তো কেন এমন হলো!
আমার হৃদয়ে শুধুই তুমি
একটু দেখো,নয়ন খোলো।

হৃদয় চোখে দেখো প্রিয়
সব কিছুকেই দেখতে পাবে
আমার হৃদয় দেখলে তোমার
দুঃখ সকল ফুরিয়ে যাবে।

তোমার যতো কষ্ট আছে
আমার কাছে পাঠিয়ে দিও
আমায় শুধু ভালোবেসে
তোমার অনেক কাছে নিও।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast