www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফিরে এসো

গভীর রাতে পড়লো মনে তোমার কথা
হৃদয় কোনে ছড়িয়ে গেল বিষন্নতা
বন্ধ হলো সব কোলাহল নিরব ভুমি
সেই যে কবে চলে গেছ, কোথায় তুমি?

নেই তুমি তাই আঁধার আজি সন্ধ্যা রাতে
কাঁদি আমি, সবাই কাঁদে আমার সাথে
আকাশ পানে চেয়ে দেখি আকাশ কাঁদে
পাহাড়-সাগর কাঁদে সবাই, তুমি বাদে।

বিষন্ন মন কেমন যেন একলা লাগে
মনের মাঝে হঠাৎ কেমন ব্যথা জাগে
মনের ব্যথা মনের মাঝেই চেপে রাখি
তুমি ফিরে আসবে বলে আশায় থাকি।

আশা আমার হয় নিরাশা পাইনা তবু
তোমায় ছাড়া কাউকে আমি চাইনা কভু
কোথায় তুমি ফিরে এসো আমার বুকে
জীবন সাথী করে তোমায় রাখবো সুখে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast