অসীম জঠরী
আব্দুল মান্নান মল্লিক
আমোন বোরো কখনো মৌসুম চৈতী,
বারেক হায়নে মাতঃ ত্রয়রতি।
ছয় ঋতু বারো রতি অধুনা নারী,
ত্রয়রতিয় সর্বজনম গর্ভে তোমারি।
তোমার জঠর মাগো স্বর্গভুমি,
সর্ববস্তু ধারনি বক্ষে মহামাতৃ তুমি।
উজ্জ্বল কর জীবন তোমার ছোঁয়ায়,
জীবন সীমান্তে দিও শীতলতার ঠাই।
অগণিত জীব সবই তোমারি সন্তান,
সর্ববস্তু ধরেছ বক্ষে দিয়েছ স্থান।
জীব যত আহার ততো তোমারি দান,
চোষ্য চর্বণে কেউ, করে কেউ পান।
সর্ব আত্মা অচৈতন্যে কেউবা চৈতন্যে,
অদৃশ্যে বক্ষে তোমারি কেউ সঞ্চালনে।
হানাহানি রাহাজানি বক্ষে তোমারি,
তবু না হও ধৈর্যচ্যুত নারী বলিহারি।
মমতাময়ী সহনশীলনী যুগযুগান্তরে,
শীর্ষে ধরেছ মোদের রয়েছ কাতরে।
খুলে দাও বারেক যদি রুদ্ধের দ্বার,
অগ্নিকাণ্ড জলস্রোতে হবে একাকার।
পরিণামের কথা আজ নাই কারো জানা,
সেদিন থাকবেনা সঙ্কেত শূণ্য প্রতারণা।
অসীম ক্ষমতা মাগো তোমার অভিপ্রায়,
প্রহরী রয়েছ তুমি আমরা নিদ্রায়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।