মেঘের উপর কোনো অজানা রাজ্য হতে
চাঁদকে খুজে সূর্য আর আমি খুঁজছি
তোমায় জোছনায় ভিজে যাক সমস্ত ক্লান্তি আজ পূর্ণিমার আলোয় তোমাকেই খুজি।
যদি একটু সময় নিয়ে আমাকে বুঝতে
তাহলে হয়তো ঘোর বর্ষার রাতে
আমাকে একা ফেলে চলে যেতে না।
কিছু বিদায় হঠাৎ করে আসে না
সেগুলোর জন্ম হয় ছোট্ট ছোট্ট ভুল হতে
আমরা অনেক সময় অভিযোগ করি
অথচ বুঝতে চাই না,
বিচার করি অথচ শুনতে চাই না
একজন মানুষকে বুঝতে হলে
কখনও কখনও কয়েকটা অতিরিক্ত মিনিটই যথেষ্ট ।
তুমি যদি আমার নীরবতার ভাষাটা পড়তে তাহলে জানতে আমি রাগ করিনি
আমি শুধু ভেঙে পড়েছিলাম তোমার চলে যাওয়ার ভয়ে তুমি যদি আমার রাগের আড়ালে ক্লান্তিটা দেখতে
তাহলে চলে যাওয়ার আগে আরেকবার হয়তো ফিরে তাকাতে জিজ্ঞেস করতে"এক সাথে থাকা যায় না ?"
সবচেয়ে কষ্টের বিষয় বিচ্ছেদ নয়
সবচেয়ে কষ্টের বিষয় হলো
যে মানুষটা একদিন শপথ পড়ে ছিলো
এবং বলেছিলো “আমি আছি"
সেই মানুষটাই একদিন না বুঝেই চলে যায়।
আজও যখন মেঘ হতে বৃষ্টি নামে
তখন মনে হয় আকাশ হতে
আমার অপূর্ণ কথাগুলো ঝরে পড়ছে
অথচ তোমাকে হারানোর কারণ
ভালোবাসার অভাব নয় শুধু বুঝবার তাগিদ।
হয়তো তুমি ঠিক ছিলে হয়তো আমি ভুল
যদি আমরা দু'জনেই একটু সময় নিয়ে
একে অপরকে বুঝতে চেষ্টা করতাম
তাহলে হয়তো এই গল্পটার শেষটা
এত নিঃসঙ্গ হতো না।
চলে যাওয়ায় যদি তোমার জয় হয়
তবে ফিরে না তাকানোটাই আমার
ভালো আছি, বেশ আছি
হাসি কান্নায় এইতো দিন রাত্রি।

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।