দায়িত্ব যত বাড়ে, শখগুলো তত নীরবে হারিয়ে যায়। মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলে, বদলে যায় তার আচরণ, বদলে যায় সম্পর্কের সংজ্ঞওা। তখন বোঝা যায়, জীবনে সবাই আপন হয় না, কেউ কেউ শুধু তার প্রয়োজনের সময়ই পাশে থাকে। মানুষ বলে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলায় আসলে সময়ের সঙ্গে মানুষ বদলায় না, বদলে যায় তার প্রয়োজন। জীবনে চলার জন্য ভোগ বিলাসের প্রয়োজন নাই। কিন্তু এখন মানুষ জীবনকে ভোগ-বিলাসী করে তুলছে। এই ভোগ বিলাসের কারণে মানুষ আস্তে আস্তে লজ্জাহীন হয়ে পড়ছে।
লজ্জা হারালে মানুষ সাহসী হয় না, হয়ে ওঠে সীমা ছাড়া, যেমন বাঁধহীন খরস্রোতা একটা নদী। যা নিজের স্রোতেই নিজের ধ্বংস ডেকে আনে। তাই এইসময় প্রয়োজন লজ্জার পুনর্জাগরণ। আর এই পুনর্জাগরণ হতে হবে অভ্যাসে, শিক্ষায় ও মূল্যবোধে। লজ্জা হারালে শুধু নির্লজ্জ হয় না, হারায় হৃদয়ের কোমলতা, মানবিকতা ও সৌন্দর্য।লজ্জা সমাজের এক গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। আমার পরিবার নিয়ে আজ এই আয়োজনে আমি লজ্জিত।
আমি আরো লজ্জিত এই জন্য যে-বড় ও ছোট অনেকের সামনে পরিবার নিয়ে কথা বলতে হচ্ছে।
প্রত্যেক পরিবারে কিছু না কিছু লজ্জাকর কথা থাকে। প্রত্যেক পরিবারে কিছু সংবেদনশীল ও গোপন কথা থাকে যা অন্য মানুষের সামনে প্রকাশ না করাই শ্রেয় এবং বুদ্ধিমানের কাজ।কিন্তু তবুও মানুকে করতে হয় আর এই ধারাবাহিকতায় আমিও, তাই লজ্জিত।এবং এই অবস্থার জন্য আমি কখনো মানসিক প্রস্তুতও ছিলাম না। প্রত্যেক পরিবারেই এক সময় প্রচণ্ড ঝড় আসে আবার প্রচণ্ড রৌদও উঠে। মাথার ঘুচার স্থান থাকলেও খড়-কুড়া বেয়ে বৃষ্টির পানিতে বিছানা বালিশ ভিজে। ঘরের টিনের চালে ফুটো দিয়ে আকাশের মায়াবী চাঁদ দেখে ঘুম আসে। মা ছোট বাচ্চাকে সেই চাঁদ দেখিয়ে ঘুম পাড়ায়। এই অতীত আর বর্তমান সামাল দিতে গিয়ে মানুষ ভালোবাসা হারায়। বড়রা পরিবারের জন্য যে ত্যাগ স্বীকার করে ছোটদের ভাষায় এটা সামাজিক ও পারিবারিক দায়িত্ব মাত্র।
বৈঠকে পিনপতন নীরবতা মজিদ মিয়া যেনো কোনো রাজনৈতিক কিংবা ওয়াজ মাহফিলের মঞ্চ কাঁপানো সুমধুর বক্তা। শ্রুতিমধুর হওয়ায় সবাই শুনছে পালন কেউ করুক আর না করুক। কেউ কেউ আদা লেমনের রং চা পান করে বৈঠককে সার্থক মনে করছে।তবে কিছু বয়স্কজন বিচলিত কিভাবে এই বৈঠকের আইনসংগত একটা সুন্দর সমাধান দেওয়া যায়। এক চাচা বলে উঠলো- বাবা মজিদ তুমি একজন ভালো মানুষ তোমরা নিজেরাই এইটা সমাধান করতে পারতে। আমাদের ডেকে এনে শখের করাতে ফেললে। এইদিক সেইদিক কিছুই বলতে পারছি না। তুমি বরং গল্পটা বলো শুনে একটু দম ফেলি। এমনি সবাই হেসে উঠে।
এক লোক সেলুন দোকানে গিয়ে নাপিতকে বলে-সুন্দর করে মাথার চুলগুলো কেটে দাও।
নাপিত নায়ক সালমান শাহর ছবি দেখিয়ে বলে এমন ছাঁট দিবো নাকি ববকাট দিবো। চুল ছোট করবো নাকি শুধু দুই পাশে ছোট করবো।
জনৈক-নরমাল করে কেটে দাও।
নাপিত-উপরে ছোট করবো নাকি বড় থাকবে।
গল্পঃপ্রবাস(পর্বঃ২৩)
ছবিঃ আমার।

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।