www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালো লাগে না

ভালো ভালো ভালো আমার
ভালো লাগে না
কিসে ভালো জীবন আমার
থাকবে স্বাচ্ছন্দ্যে
সে কথা ভাবিতেই জীবন
দিনের পুষ্প যায় ঝড়ে,
আমার ভালো লাগে না ।
খুঁজে বেড়াই ভালো থাকার
আগুন ঝড়া ফাগুন
খুঁজতে খুঁজতে জোৎস্না রাতের
তারা যায ঝড়ে,
ভালো থাকি কেমন করে
আমার ভালো লাগে না ।
গানের পাখি ডাকে সদা
ঘুম ভেঙ্গে যায় যথাতথা
আপন মনে বিরক্তি সুর
পাই না ভালো লাগার দেখা
কোথায় গেলে কে আমাকে
ভালো থাকার সন্ধান দেবে
সে কথা ভাবিতেই নাকি ?
জীবন পাখি উড়াল মারে
আমার ভালো লাগে না ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast