www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মিল

এমনি এক ঝড়-বৈশাখের বৃষ্টি দিনে
চেয়েছিলাম তোমার নুপূরের শব্দ আর
মেঘের বজ্রের ভেতর পার্থক্য খুঁজতে!
জ্যোৎস্না দিতে চেয়ে, দিতে না পারা
হতাশ চন্দ্রের কষ্টের সাথে নিজের
কষ্টগুলো মিলাতে চেয়েছিলাম সেই কবে!
তোমার অবজ্ঞায় মিলাতে পারিনি,
উল্টো হয়েছি দোষী!
এই থামতে না চাওয়া বৃষ্টির সাথে,
তোমার ভালোবাসতে না চাওয়া মনের অনেক মিল।
দুটোই অবহেলায় ভাসিয়ে যায় আমায়...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast