www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পুরুষ জাতি

খুব ভোরে দিন না হতেই
রুদ্ধশ্বাসে ছুটি,
যেমনে হোক জুটান চাই
ক্ষুধার দু'খান রুটি!

মাথার উপর ভারী আকাশ
খুঁটি দু'খান পা,
কত টিপে পথ যে চলি
জানে না কেউ তা!

মুক্ত হয়ে উড়বে বলে
মেঘের যত বাহানা,
সাধ সব মিটাতে মোর
তিন দিন যে খাওয়া না!

ক্লান্তি শেষে ঘরে এসে
ধরেছি প্রিয়সীর হাত,
এটা হয়নি সেটা করিনি
মাথায় বজ্রপাত!

একটি রুটি বেলতে গিয়ে
ফাটছে বুকের ছাতি,
এহেন কষ্ট বুঝবে মোর
অভাগা পুরুষ জাতি!



রচনাকাল- ১৪ নভেম্বর ২০১৫
স্থান- জ্যোৎস্না প্লাবন, যশোর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ধ্রুব রাসেল ১৭/০২/২০১৬
    অসাধারণ লিখেছেন আপনি। সত্যিই খুব ভাল লাগলো। চালিয়ে যান।
  • পরশ ১৭/০২/২০১৬
    একেই বলে পুরুষ জাতি
 
Quantcast