প্রতিটি প্রহর কাটে আতঙ্কে আজকাল
চারিদিকে যেন মহামারি;
খবরের কাগজ পড়ি যেই প্রতি সকাল
হৃদয়ে প্রলয় আহাজারি।

পিটিয়ে হত্যা মানুষ,ধর্ষিত শিশু কন্যা
আগুনে পুড়ায় ঘরের বধু;
হত্যা গুম, অর্থের এত লালসা ভাবনা
পয়সার একি ভয়ঙ্কর যাদু।

হৃদয় আধারে মমতা প্রেম ভালোবাসা
সবই আজ হয়েছে খালি;
সম্পদ আর অর্থের কি যাদু মন্ত্র ভাষা
অসুর বীণে নিধন হোলি।

কি বৈষম্য বাকি মানুষে আর এ পশুতে
ওরা জানে কি গ্লুর কাজ ?
নারী নির্যাতন মুখখানি আটকিয়ে গ্লুতে
কি সে পাশবিক দৈত্যরাজ।