গল্পটা একটু অন্যরকম,একটু অপটু
তার জন্মবৃত্তান্ত,
যে 'সৃষ্টি গুলো' স্রষ্টার বেশী প্রিয়
সেগুলো অফুরন্ত;আর যে সৃষ্টি
স্রষ্টার বিরক্তির বহিঃপ্রকাশ
সেগুলো ফুটন্ত,
সেগুলো কৌশলী,সেগুলো অনর্গল।
একদিন বৃষ্টি ভিজছিল শহর
খুব ছিমছাম যে স্বপ্নগুলো
ঘুমের ভিতর বুদ্বুদ ওঠায়,
সেগুলো ক্ষমা চাইছিল
সেগুলো মুছে যেতে চাইছিল
সেগুলো চোখ ভেজাচ্ছিল।
কেমন করে বিন্দুতে সিন্ধু হয়
আকাশের ব্যাপ্তিতে
ছড়িয়ে পড়তে পারে
বন্য প্রেম!
শুধু একটু অন্যরকম
তার জন্মবৃত্তান্ত।
মন্তব্য (25)