নিখাত প্রেম
নিজেকে নিজে যতটা বিশ্বাস না করেছি
তার চেয়ে অধিক বিশ্বাস করেছিলাম তোমাকে
আর তাই, আমার স্থাবর অস্থাবর যা কিছু
সবই শপেছিলাম তোমার হাতে।
তুমি সেই বিশ্বাসের গলায় ছুরি বসিয়ে.........
তোমাকে বিশ্বাস করেছিলাম-
হয় তো এটাই আমার মস্ত বড় ভুল!
না তোমার উপর আমার মান-অভিমান
বা ঘৃণা এসবের কোনোটাই নেই।
তোমাকে যদি ঘৃণা করি তবে যে
আমার ভালোবাসাকে অপমান করা হবে!
তোমার চোখে হয় তো আমি পৃথিবীর
সব থেকে জঘণ্য তম নিকৃষ্ট.........।।
কিন্তু আমি যে তোমার চোখের তারায়
আমার পৃথিবী দেখেছিলা
ভেবেছিলাম বারমাস করব গোলাপের চাষ
সবুজ পাতার ফাঁকে ফুটবে রং বেরঙর ফুল
তুমি হয় তো জানোনা
তোমার ভালোবাসার অনলে জ্বলে পুড়ে
আজ জীবন আমার হয়েছে নিখাত।
১২/১২/২০১৫
Comments (14)