জানতোনা কেউ কিছু-এই ধরণী-ভূমি
কোথা ছিলো ওরা-কোথা ছিলাম আমি!
থাকে কতইনা চাওয়া-হিসেব কষেও যায়না পাওয়া
ক্ষণিকের তরে আসা-আবার ক্ষণিকেই চলে যাওয়া।
তবু কি-ঔদ্ধত্য আমার !
খামচে ধরি নারী-খামচে ধরি বাড়ী
খামচে ধরি অর্থকড়ি- কাড়ি কাড়ি!
ক্ষমতার নেশায় হই অন্ধ-মদমত্ত- জঘন্যতম-বন্য
না ভাবলেও কেউ-নিজেকেই নিজে ভাবি অনন্য।
কি ঔদ্ধত্য আমার !
ভাবিনা একটিবার- করিনা স্মরণ
দেহে ধরবে পঁচন-মুহূর্তের মরণ!
ভাবিনা অর্জেছি সঞ্চেছি যাহা-সবি হবে মরীচিকা
হাতে আমার নেই, আমার বেঁচে থাকা- না থাকা।
তবু-কি ঔদ্ধত্য আমার !
মোহে মানুষ মারি-হই খুনে কারবারি
ভাবিনা প্রতিশোধে-অপেক্ষায় প্রহরী!
হাতে তরবারী, হত্যার স্বীকার- যে সব নর-নারী
ভাবিনা জ্বলবেই অনলে- আমাদেরই প্রজন্মতরী।
তবু-কি ঔদ্ধত্য আমার।
মন্তব্য (14)