বসন্তের কোকিল হয়ে এসেছিলে জীবনে,
অবশেষে চলে গেলে-
আমার জীবন ফেলে শূণ্য গগণে|
একি সাথে একটি গাছে বেধেছিলে বাসা,
দুই হৃদয়ে ছিল তখন অনেক ভালোবাসা|
.
কোনো এক ঝড় এসে-
ভেঁঙ্গে গেল সেই বাসা,
তখন থেকেই হারিয়ে গেল আমার ভালোবাসা|
.
শূণ্য বুকে ঘুরে ফিরি মনে নিয়ে শান্তনা,
জানি, কোন দিন তোমায় পাব না|
.
এখন আবার বেধেছো অন্য বুকে বাসা,
সুখে থেকো নিয়ে নতুন ভালোবাসা|
দেখবে আমি দাড়িয়ে আছি-
যদি পিছন ফিরে চাও|
মন ভেঙ্গে কোকিল তুমি কি সুখ পাও?