পায়ে চলা পথ
প্রতিবেশীর মন ভুলানো হাসি
শ্বাশত প্রেমের কথা
তামাটে মানুষের মুখ
সবগুলো অপ্রমানিত সত্য মনে হয়।
বুকের চাতালে একমুঠো রোদ
প্রতিশ্রুতিহীন বিশ্বাস ঘাতক রাত
পায়ে মাড়িয়ে যাওয়া ঘাসফুলের দীর্ঘশ্বাস
অভূক্ত বানভাসি মানুষের মিছিল
সবকিছু এখন ছেলে খেলা মনে হয়।
পিচঢালা পথে রক্তের দাগ
রাজপথে অধিকার আদায়ের আন্দোলন
মিছিল-মিটিং-সমাবেশ
হরতাল অবরোধ অসহযোগ আন্দোলন
সবকিছু এখন স্বপ্নের মতো মনে হয়।
মন্তব্য (8)