আমি ভাল বাসি মাকে, ভালবাসি এই মাতৃভুমিকে, এই মাটি ও তার মানুষগুলিকে। এই দেশের ঋতু বৈচিত্র আমাকে আকুল করে। কোকিলের কুহতান আমাকে মুগ্ধ করে। অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য আমাকে আকুল করে তোলে। আর তাইতো আমি গা ভেজাই এই দেশের ঝর্ণাধারার মাঝে, এই রুপসাগরে। এই দেশ তারুণ্যের দেশ, চিরহরিত অরন্য আর সবুজের চাদর বিছানো দেশ। এই দেশে জন্মে আমি গর্বিত- আমি বাঙালি হয় জন্মেছি বলে, বাংলা আমার ভাষা বলে। আমি যৌবনে নিয়েছি রাজটীকা (দীক্ষা), তারুণ্যোদীপ্ত হয়ে বাঁচতে। আমি নিজেকে ভালবাসি- তোমাদের জয়গান শোনাতে পারি বলে বলে। আর জয়গান? সেতো মানবতার জয়গান, তারুণ্যের জয়গান। আমি তোমাদের মাঝে বেঁচে থাকতে চাই অনন্তকাল। আমি চির সতেজ হয়ে বাঁচতে চাই। আমি কাব্য হয়ে তোমাদের হৃদয় ছুঁয়ে যেতে চাই। আমি আমাকে ভালবেসে এই দেশ তোমাদের দিয়ে দিলাম কিন্তু পুরো পৃথিবীটা আমি নিয়ে নিলাম। আমি সুর্য হয়ে সারা পৃথিবী আরোকিত করব বলে। আর তাইতো আমি আমাকে ভালবাসি, ভালবাসি এই ধরিত্রীকে। এই ধরিত্রীর শান্তিতে অবদান রাখব বলে, আমি সবাইকে ভালবাসি।




কবিতা:::> একটি কবিতা সন্ধ্যার আমন্ত্রণে