কোনো একজন জ্ঞানী বলেছিলেন
"অন্ধকার যখন ঘনিয়ে আসে নিজের ছায়াও নাকি পাশে থাকে না।"
আরেকজন বলেছিলেন
" উপরওয়ালা যখন দেয় দুহাত ভরেই দেয়"
এই কথাগুলো আজ একদম মিলে যাচ্ছে।
সব কিছু যেনো খুব ভালােই বুঝতে পারছি।
জীবন আসলেই খুব বৈচিত্রময়।
মন্তব্য করতেও ভয় হয় - কখন আবার ব্যান করে বসি।
আপনার আগের পোস্টটি ব্যান হওয়ার কারণ না কি আমিই!
যতদূর জানি - কোন লেখার বিষয়ে আপত্তি জানাতে হলেও সেখানে উপযুক্ত কারণ উল্লেখ করতে হয় যে, কি কারণে লেখাটা ব্যান হওয়া উচিৎ। তারপর এ্যডমিন বিবেচনা করেন লেখাটা ব্যান হবে কি হবে না। যদি ব্যান করেন তখন সেই আপত্তির কথা জানিয়ে পোস্টদাতাকে একটা নোটিস দিতে পারেন।
এখানে তো দেখছি যে কেউ যখন খুশী কোন লেখা ব্যান করে দিতে পারবেন। চাইলে আপনিও আমার কোন লেখা ব্যান করতে কোন কারণ লাগবে না! সে কারণেই বিষয়টা এ্যডমিনের নজরে আনা দরকার ছিল।
একটা বানান ঠিক করে নিন বিচিত্রময়>বৈচিত্রময়...
ভাল থাকুন।
শুভ সকাল -
আসলে এই বিষয় এ কি আমি একটা পোষ্ট দিবো। এডমিনের শরণাপন্ন হয়ে। আমার মন চাইলো আপনার একটা লেখায় অশ্লীল মন্তব্য করে ব্যান করে দিলাম। এটা কি করে সম্ভব। আর আগের লেখাটায় এমন কি ছিলো যার জন্য পোষ্ট ব্যান করতে হবে। আপনার মন্তব্য তো আমি পড়েছি। সেখানো তাে এমন কিছু দেখি না। ভালো থাকবেন।
অশ্লীল ও বলার দরকার নেই দেখছি! ব্যান করতে চাইলে এক ক্লিকই যথেষ্ট। আসলে বিষয়টা এ্যডমিন জানেনই না। এই পাতার সিস্টেম ঠিক নেই, ত্রুটি আছে - পাঠক চাইলে যেকোন লেখা ব্যান করে নিমেষেই উড়িয়ে দিতে পারেন। এ্যডমিনের দরকার হবে না। আর সে জন্যই বিষয়টা এ্যডমিনের নজরে আনা উচিৎ।
ধন্যবাদ।
মন্তব্য (21)