
আটটার খবর
বাবা, দেশটা কিন্তু অসাম চলছে! খারাপ কোনো কিছু ঘটছে না!
বেয়াদব ছেলে, এত মিথ্যা শিখেছিস কোথা থেকে, হ্যাঁ? তোকে না বলেছি মিথ্যাবাদী বন্ধু আর বিটিভি—এই দুইটা জিনিস এড়িয়ে চলবি!
রুপচর্চা বিষয়ক অনুষ্ঠান
কী এমন বলেছ যে উপস্থাপিকা রেগে আগুন হয়ে গেল?
আমি শুধু বলেছি, তোমাদের অনুষ্ঠানটা টিভির চেয়ে রেডিওতে হলে বেশি বিশ্বাসযোগ্য হতো!
স্টুডিওতে আছেন বিশিষ্ট রন্ধনশিল্পী শায়লা পারভিন। তাঁর কাছে জানতে চাই, কেমন ছিল আজকের ম্যাচটি?
ম্যাচটি সত্যিই অসাধারণ ছিল, চুলার কাছে নিয়ে একটা টোকা দিতেই ফশশশ করে জ্বলে উঠল!
প্রত্নতাত্ত্বিক নিদর্শন
তোরে না বললাম পুরোনো জিনিসপত্র, স্থাপত্য দেখানোর জন্য, টিভির সামনে নিয়া আসলি ক্যান?
আরে, অন্য সব পরে, আগে বিটিভি দ্যাখ। এর চেয়ে বড় কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হইতেই পারে না!
আমি তোমাকে বিটিভির মতো ভালোবাসি!
কী? বিটিভির মতো! একঘেয়ে, না?
আরে নাহ্! বিটিভির মতোই অপরিবর্তনীয়। পঞ্চাশ বছর কেটে যাবে কিন্তু আমার ভালোবাসা একটুও বদলাবে না!
মাঝে মাঝে মনে হয় অতীতে ফিরে যাই। কিসসু ভালো লাগে না।
বিটিভি দেখলেই পারিস। মনে হবে পঞ্চাশ বছর আগের কোনো এক সময়ে চলে গেছিস!
আমরা এমন একটি দেশ চাই, যেখানে কোনো অন্যায় নেই, দুর্নীতি নেই, সমস্যা নেই...
বুঝছি, আপনি সারা দিন বিটিভি দেখতে চান।
কালেক্টেড ফরম রস-আলো
মন্তব্য (24)