সবাই আসবে সবাই যাবে
দেখবে আমায় শয়নে,
কেউ কাঁদবে ব্যথিত নয়নে
কেউ কাঁদবে অনুশোচনে।
থাকবে পাশে বন্ধু স্বজন
থাকবে আরো কত লোকজন
সবাই মিলে করবে আমায়
নতুন সাজের আয়োজন।
চার বেহারার পালকী চড়ে
চলে যাব অচীনপুরে
শিশির ঝরা রাত্রি
আমি আজ ভিন্ন পথ যাত্রী।
Comments (22)