চিনিকুঠির পাহাড়ে এখন সবে
কুয়াশা ভেদ করে সকাল জাগছে।
অন্যদিকে ডিসপুরের পাহাড়ে
সন্ধ্যা নামছে আকাশ লাল করে।
আমার জানালার পাশের আমগাছে
বসন্তবউরি ডাকছে সেই রাত ভোর থেকে,
ডিসপুরের সেগুন শাখায় তখন একজোড়া প্যাঁচা জাগছে।
আমার পাহাড়ে যখন রিমঝিম বৃষ্টি,
তারপর সাতরঙা রামধনু
ও পাহাড়ে তখন ঝিলমিল রোদ্দুর,
আর পাখিদের ঘরে ফেরা...।
বুড়ালুইত হেলে দুলে চলেছে জনমকাল
এই সব দৃশ্যপট দেখতে দেখতে---