পুড়ছে গাড়ি, নারীর শরীর
জ্বলছে আগুন পথে
মরছে যুবক, বৃদ্ধ, শিশু
সেই আগুনের সাথে।
চলছে লড়াই টিকে থাকার
ধ্বংস করে দেশ
সীমান্তে তাই শত্রু সেনা
লুটছে মজা বেশ।
দেশ রক্ষার নংপুশক আজ
অভ্যন্তরীন রাজা
কে দেখাবা তাদের ভুল
সব কিছুতে সাজা।
বিচার ছাড়াই মরছে পথে
ক্রসফায়ারের নামে
মনে রেখো, মুক্তিকামী জনতা কভু
ভয়ে তে না থামে।।
মন্তব্য (11)