সময়ের ডানা ঝাপটানোর সাথে সাথে
ক্রমশ ছোট থেকে ছোট তর হয়ে আসছে পৃথিবী।
অনন্ত জীবনের আশ্বাসে,
মৃত্যু দিকে পদযাত্রা।

নিয়ম শৃঙ্খলের প্রতিশ্রুতি
বিসর্জিত হয় এক ছটাক মোহের কাছে
মরিচিকা পাবার নেশায় বিলুপ্ত হয় সকল ন্যায়-নীতি।
ক্ষমতার দম্ভে চলতে থাকে
ছোট পৃথিবীকে বড় করার লড়াই।
সাধারণ মানুষ গুলোর ঝলসানো পৃথিবী দেখে
তৃপ্তির ঢেকুর তোলে তাসের দেশের অধিপতি।

একদিন ফুরিয়ে যাবে সবাই
নিঃশেষ হবে পৃথিবীর অক্সিজেন
সব কিছু রেখে ফিরতে হবে আমাদের অনন্ত কালের বাড়িতে
কর্মের উপার্জনে কিনতে হবে আপন ঠিকানা।

হিসাব হবে ঝলসে যাওয়া আর ঝলসানোর
তৃপ্তির ঢেকুর তুলবে অতৃপ্ত কারাগারের বাসিন্দা।
বিশ্বাস অবিশ্বাসের দেয়াল ভেঙে
পারবো দিতে কি
আমাদের মনের তৃপ্তির ঢেকুরের হিসাব?