আমি মরেও অমরত্বের সুখ নেব
আমার ভিতর আছে যা কিছু, বিলিয়ে দেব
বিলিয়ে দেব’ বনের এলেবেলে নৌপথের মত,
বৃদ্ধার হব হাতের লাঠি।
আমরা শান্তির প্রতীক উড়াব, প্রতিবাদী হব
আমি মরেও অমরত্বের সুখ নেব
দূর যাত্রার ষ্টিমারের মতই
বহন করব জম্মান্ধের অটুট বিশ্বাস।
দারিদ্যের সীমানা পেরিয়ে নিয়ে যাব
সকলেরে
পথে পরে থাকা সােনার সে মুখ- অনাথেরে;
পতিতার অাশয় গােপন ব্যাথা হব।
আমি মরেও অমরত্বের সুখ নেব
যার সৎ মতাদশ্য আমি তার।
ও রে নব জােয়ানের দল
নাই পিছুটান কােন বাড়িয়ে মনের বল।

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৭