বাংলাদেশ-এর ভগ্ন গণতন্ত্র মেরামত করার জন্য দেশের বেশকিছু সুনামিধন্য ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের কাছ থেবে সুশীল সমাজ প্রস্তাবনার আহ্বান জানায়।

এর মাঝে সমাজতান্ত্রিক দল জাসদ প্রস্তাবনা ও ফর্মলা তুলে ধরে জানালো তাদের পাঁচ বছর সময় ক্ষমতা আর ৫শত কোটি ডলার দিতে হবে।

ওয়াকার্স পার্টি ফর্মুলা তুলে ধরে জানালো, ৪ বছর সময় দিতে ক্ষমতায় আর ১০০কোটি ডলার লাগবে।

ডিগবাজি বিশারদ জাতীয়পার্টির এরশাদ সাহেব সুশীল সমাজের প্রতিনিধির কাছে কানে কানে বলল, আমাকে ১০ বছর সময় দিন ক্ষমতায় আর দুইহাজার ছয়শত কোটি ডলার দিন।

সুশীল সমাজের প্রতিনিধি আশ্চর্য হয়ে বলল, যেখানে সময় আর ব্যায় কম বলার কথা সেখানে এমন অদ্ভুত প্রস্তাব কেনো?
এরশাদ বললেন, প্রথমবার দশবছরের টার্গেট পূরণ করতে পারি নি, আর অর্থের মাঝে পাঁচশত কোটি জাসদকে, একশতকোটি ওয়াকার্সদের, একহাজার কোটি আপনাকে, আর বাকিটা আমার জন্য..


এটা মানবমনের অনুর্বর মস্তিষ্কের রম্যকথা! বাস্তবতার সাথে মিল নেই। কেউ মেলাতে যাবেন না। হোঁচট খেলে আমার তাতে কোনো হাত থাকবে না।

্যরম্যকথা)