রাজনীতিবিদ ভর্তি একটি বাস দেশের প্রত্যন্ত অঞ্চল দিয়ে যাচ্ছিল।
এক পুরাতন কৃষি খামারের কাছে গিয়ে বাসটি আকস্মিক দূর্ঘটনার কবলে পড়ে। বৃদ্ধ খামারি দূর্ঘটনার কথা শুনে বাসটি পর্যবেক্ষণে আসে এবং সব রাজনীতিবিদদের সমাহিত করার জন্য বড় এক কবর খনন করেন।

তারপর তাদের সবাইকে সমাহিত করে।

কিছুক্ষণ পর পুলিশ আসে এবং তারা বৃদ্ধ কৃষককে প্রশ্ন করে দূর্ঘটনা কবলিত বাসটি সম্পর্কে। সে জানতে চায় রাজনীতিবিদদের কী অবস্থা?

কৃষক জবাব দিলো: তাদের সবাইকে কবর দেয়া হয়েছে।
পুলিশের চোখে সন্দেহ: তা্দের সবাই কি মারা গিয়েছিল?
:
:
:
কৃষক: না। তাদের কেউ কেউ অবশ্য বলেছিল যে, তারা জীবিত। কিন্তু আপনিতো ভালো করেই জানেন, তারা কত বড় মিথ্যুক।

(রম্যকথা) সংগৃহীত