নদীতে নেমে যদি ভিজতে না হয়
বনে যদি না থাকে বাঘের ভয়
সুখ সুখ শিহরণে কেটে যাবে বেলা!
হাসি মুখে করি শেষ জীবনের খেলা!!

পৃথিবীটা হয়ে যায় মনেরই ভুমি
সুখ-দুখ পাশাপাশি, তুমি আর আমি
ভালবাসার সাত রঙে রংধনুর মেলা
সুখ-স্বাদ শিহরণে কেটে যাবে বেলা!

বর্ষার জলধারায় ভিজে যায় মন
সোহাগী প্রাণে তুমি আমার বড় ধন
ক্লান্ত সময়ে তোমার পরশে পাই প্রাণ
ভালবাসার বাগানে নেবো ফুলের ঘ্রাণ
এনেছে জোয়ার মনে ভুলে সৃষ্টি-হেলা
সুখ সুখ শিহরণে কেটে যাবে বেলা!