জেলের তালা মনের তালা
জেলের তালা ভাঙ্গা সহজ
মনের তালা নয়
এই তালার একটাই চাবি
ভালবাসা কয়!
চোখ সাগরে নেমে তুমি
সাতার কাটো যদি
নিজকে সাজাও আল্পনাতে
পাঁপড়ি নিরবধি
রুদ্ধমনে বাইরে তালায়
চাবি পেতে চাও?
সীমাহীন ভালবাসায়
নিজেকে সাজাও
তালা-চাবি রুদ্ধগ্রহে
প্রেমেরই বিজয়!
জেলের তালা ভাঙ্গা সহজ
মনের তালা নয়
এই তালার একটাই চাবি
ভালবাসা কয়!
ভালবাসার হৃদকাননে
লুকোচুরি খেলো
হৃদয়ের বিশালতায়
নিজেকে মেলো!
ভালবেসে প্রেমময়ে
ঢুকতে যদি চাও
রুদ্ধমনের তালায় তুমি
চাবিটা ঘুরাও!
ঝেড়ে ফেলে অন্তরের
সব দ্বিধা সংশয়!
জেলের তালা ভাঙ্গা সহজ
মনের তালা নয়
এই তালার একটাই চাবি
ভালবাসা কয়!
Comments (8)