× সৌজন্যতা×

যখনই ভালবেসে, কোনো কাজের
করবে সূচনা
বলবে না কেউ; হাসি মুখে-
"এই কাজের নেই তুলনা"
গোমড়া মুখে, বলবে- ভাল
"কিন্তু" লাগিয়ে!
বোধের অভাব, বিজ্ঞজনে
তুলছে ভাবিয়ে!
সময়ের স্রোত চলছে বয়ে
ঠিক আগের মত।
বর্জিত বিবেক নিত্য কাঁদে
ভাব করছি অবিরত!
সময়টা নয় এতো ছোট্ট
যাব কয়েক ক্রোশ।
মূল্যবোধকে কোমায় দিয়ে
কী করছি দোষ?
হারানো প্রহর.স্মৃতির পাতায়
জমাট বেধেঁছে।
আর বলো না,"আগের দিন
বাঘে খেয়েছে!
দিন তো আগের মতো
ঠিকই আছে।
পাল্টে গেছি আমরা সবাই
মূল্যবোধের কাছে!!

(কবিতা আসর)