আজ সব ভুলি কত সহজেই
চেনা লোক চেনা স্বপ্ন মনে নেই!
চেনা পথ যে অচেনা;
আঁকাবাঁকা সূত্রে দেনা
স্বপ্ন মেশে কৃষ্ণচূড়া পলাশেই।