আজি এই সাঁঝেরবেলায়-
কে-বা বাজালো মোহন বাঁশি!
বাঁশি শুনে পরান আকুল
মনে হয় তারে ভালোবাসি।

বাঁশি বেজে যায় আনমনে
কোন-সে গোপন অভিসারে;
চুপ করে থাকিতে না পারি
মন ছুটে চলে বারেবারে।
-------