সেই হাসি দিলে আজ
আজ তুমি অবেলায়;
সেই তুমি এলে আজ
আমার এ আঙিনায়।
সেদিনের সাথি ছিল
শুধু কত অভিমান।
আজ সব ভুলে গেছি
তোমার এ প্রতিদান।