আমি আজও ডঃ সুজিতকুমার বিশ্বাস · কবিতা · 2017-10-17 · 701 ভিউ আমি আজও স্বপন দেখি কিশোর কালের বেলা; আমার সারা দিন কাটিত আপন মনের খেলা। কতই ছিল প্রাণের মাঝে আপন সুরের দান; আজকে আবার মনে আসে সকল সে অভিমান। ------ শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (8)