কেমন করে যে চেয়ে গেছ
আমার পলক 'পরে;
কিছু বুঝি বলতে আমায়
আমার শূন্য ঘরে।
তোমার চোখে স্বপ্ন ছিল
বুঝতে আমি পেরেছি;
আজকে ওই নয়ন পরে
ইচ্ছা করে হেরেছি।
--------


*** মাত্রাবৃত্ত ছন্দে লেখা।
১০,৮ মাত্রায়।